সোমালিয়া সংবাদ, আরামবাগ: দলে থেকে যারা দল বিরোধী কাজ করছেন তাঁদেরকে কড়া ভাষায় হুঁশিয়ারি আরামবাগের নবনির্বাচিত সাংসদ মিতালি বাগের। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, দলে থেকে দল বিরোধী কাজ কখনোই বরদাস্ত করা হবে না। যাঁরা তা করতে চান তাঁরা সময় থাকতে থাকতে মিতালি বাগের কাছ থেকে সরে যান। মিতালি বাগের কাছে তাঁদের কোন জায়গা নেই। তবে তিনি বলেন, যদি তাঁরা নিজেদেরকে সংশোধন করে নিতে পারেন তাহলে ভাল, নাহলে আমার বাড়িতে ভিড় করে কোন লাভ নেই। যদি ভেবে থাকেন মিতালি বাগ খুব বোকা, তাহলে আমি বলব আপনারা খুব ভুল করছেন। তিনি বলেন, আমাদের দলেরই কিছু নেতা বিরোধীদেরকে তুলে ধরেছে। আসলে সাধারণ খেটে খাওয়া একজন মানুষ মিতালি বাগ সাংসদ হবে এটা তা়ঁঁরা মেনে নিতে পারেননি। আমি জানি তাঁদের গায়ে গাত্রজ্বালা ধরেছে। আমি এবার দিদিকে বলব, যারা দলে থেকে দল বিরোধী কাজ করছে তাদের জন্য গাত্রজ্বালার একটা মলম চালু করতে। মিতালি বাগ জানান, কিছু কিছু মানুষের আচরণ দেখেছি যাদেরকে খুব খারাপ লেগেছে। আমি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের কথা বলছি। তাঁরা দু নৌকায় পা দিয়ে চলছিলেন। এক্সিট পোলে যা দেখিয়েছিল তাঁরা ভেবেছিলেন মিতালি বাগ বোধ হয় গেল। তাঁরা তখন ব্যালেন্স করতে শুরু করেছিলেন। এখন আমাদের বাড়িতে এত ভিড় লেগে যাচ্ছে, আমি তাঁদেরকে আগে কখনও দেখিনি। আসলে তাঁরা ওই লাইনটাকেও খুলে রেখে দিয়েছিলেন। যদি মিতালি বাগ না জেতে তাহলে ওই দিকে পা বাড়িয়ে দেবেন।
![]()

More Stories
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া
স্বর্গীয় বলরাম ঘোষের জন্মশতবর্ষে বাজুয়া হাই স্কুলের কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা