November 11, 2026

বৃষ্টিতে ভেঙ্গে গেছে জলপাইগুড়ির লীস নদীর বাঁধ

সোমালিয়া ওয়েব নিউজ: প্রবল বৃষ্টিতে ভেঙ্গে গেছে জলপাইগুড়ির মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের লীস নদীর বাঁধ। জলমগ্ন বেশ কিছু এলাকা,কৃষি জমি সহ বসতবাড়ি। জানা গেছে সোমবার রাত থেকে টানা বৃষ্টি ফলে ডুয়ার্স সহ পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় নদীগুলিতে ক্রমশ বেড়েছে জলস্ফীতি। গতকাল সকালে লিস নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে ২০ -৩০ মিটার বাঁধের ক্ষতি করে। বাঁধ ভেঙ্গে জল ঢুকতে শুরু করে চান্দা কোম্পানি এলাকায়। খবর পাওয়া মাত্রই ওই এলাকায় পৌঁছান স্থানীয় সেনাবাহিনীর জওয়ানেরা। চান্দা কম্পানী ক্যাম্পের সেনাবাহিনীর কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন।

Loading

You may have missed