সোমালিয়া ওয়েব নিউজ: প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধী পরিযোজনা-PMBJP-র আওতায় সারা দেশে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত ১৩ হাজার ৮২২টি জন ঔষধী কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সেপ্টেম্বরে এই কেন্দ্রগুলি থেকে ২০০ কোটি টাকার ওষুধ বিক্রি হয়েছে, যা PMBJP-এর ইতিহাসে সর্বোচ্চ।সার ও রসায়ন মন্ত্রক জানিয়েছে ১০ বছর ধরে, PMBJP-এর মাধ্যমে ৬১০০ কোটি টাকার ওষুধ বিক্রি হয়েছে। ফলে দেশবাসীর আনুমানিক ৩0,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে দেশ জুড়ে সমস্ত কেন্দ্রে ১শো ৪১কোটি টাকার ওষুধ বিক্রি হয়েছিল। PMBJP-এর অধীনে, সারা দেশে ২৫ হাজার জনঔষধি কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
![]()

More Stories
ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়াল ফিচ, ৬.৯ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র তিন পদে জয়, সহ-সভাপতি নির্দল
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০