সোমালিয়া ওয়েব নিউজ: মুর্শিদাবাদের সাগরপাড়ার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের পদ্মা নদীর জলসীমা থেকে ভারতীয় দুই কৃষককে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিজিবির বিরুদ্ধে। আটক দুই কৃষকের নাম আইনুল হক (৫৫) ও শোয়েব নবী শেখ (৪০), তারা সাগরপাড়া থানার লালকুপ গ্রামের বাসিন্দা। সম্পর্কে দুজন শ্যালক ও ভগ্নীপতি। পরিবারের তরফে বিজিবির বিরুদ্ধে সাগরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিএসএফের তরফেও পুলিশকে লিখিত ভাবে ঘটনার বিস্তারিত জাননো হয়েছে। এরপরেই পুলিশ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বিবরণ ও বয়ান সংগ্রহে নেমেছে। জানা গেছে গতা কাল পদ্মানদী পেরিয়ে বামনাবাদের চরে কলাই ক্ষেতের কাজ করে বাড়ি ফিরছিল ওই দুই কৃষক, সেসময় সময় মাঝ নদীতে তাদের ডিঙি নৌকো সহ আটক করে নিয়ে যায় রাজশাহী বিজিবির ১ নং ব্যাটেলিয়নের জওয়ানরা, বলে অভিযোগ করেছেন আইনুলের দাদা জুলফিকার আলি। বিজিবির ১ নং ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল গত রাতে এক প্রেস রিলিজে, দুই ভারতীয় কৃষককে বাংলাদেশের রাজশাহী উপজেলার ইউসুফপুর এলাকায় পদ্মা নদীর পাড় থেকে তাঁদের গ্রেপ্তার করার পরে রাতে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন। সাম্প্রতিক কালে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি প্রশাসনিক অবস্থানের পরিপ্রেক্ষিতে এই ঘটনা বিদেশনীতি ও দুদেশের কুটনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন।
![]()

More Stories
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র তিন পদে জয়, সহ-সভাপতি নির্দল
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল