সোমালিয়া ওয়েব নিউজ: আজকের ফলাফলে নির্ধারিত হবে সেখানকার ১০৩১ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য।জম্মু-কাশ্মীর ও হরিয়ানা বিধানসভা নির্বাচনে আজ ভোট গণনা। সকাল আটটায় গণনা শুরু হয়েছে। দুপুরের মধ্যে ফলাফল আসতে শুরু করবে বলে মনে করা হচ্ছে। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট। ভোট গণনা সুষ্ঠু ভাবে পরিচালনা করতেনির্বাচন কমিশন সব রকমের ব্যবস্থা নিয়েছে। জম্মু-কাশ্মীরে,৮৭৩ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য আজ নির্ধারিত হবে। মোট ২৮টি কেন্দ্রে ভোট গণনা চলবে। কাশ্মীরে দশটি কেন্দ্র রয়েছে শ্রীনগর ,বাদগাম, গান্ধেরবাল, বান্দেপোরা ,বারামুলা ,কুপোয়ারা, শোপিয়ান, কুলগাম,পুলওয়ামা এবংঅনন্তনাগে। অন্যদিকে ,হরিয়ানার ২২ টি জেলায় মোট ৯০ টি কেন্দ্রে চলবে ভোট গণনা। ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট নেওয়া হয় গত পাঁচই অক্টোবর। নির্বাচন কমিশনের ওয়েবসাইট,www.eci.gov.in-এ নির্বাচনেফলাফলের ট্রেন্ড জানা যাবে।
![]()

More Stories
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র তিন পদে জয়, সহ-সভাপতি নির্দল
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল