সোমালিয়া ওয়েব নিউজ: কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার পর রক্ত জমাট বাঁধার মতো পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগে হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালাও মনোজ মিশ্রের বেঞ্চ বলেছেন, চাঞ্চল্য ছড়ানোর জন্যই এই মামলা করা হয়েছে,মামলাকারীদের আইনজীবী শুনানিতে বলেন, একই উদ্বেগের ভিত্তিতে ব্রিটেনের মতো দেশেও মামলা হয়েছে। বিশ্বব্যাপী অতিমারী সংকট কাটিয়ে উঠতে ভ্যাকসিনগুলি সহায়তা করেছে, তাই এ জাতীয় পিটিশন দাখিল করা যথাযথ নয় বলে প্রধান বিচারপতি স্পষ্ট জানান ।
![]()

More Stories
নিম্নমানের ওষুধ তৈরি করলেই স্থগিত হতে পারে উৎপাদন লাইসেন্স, ড্রাগস রুলস সংশোধনের প্রস্তাব
শিশু নির্যাতন ও ধর্ষণের মামলার দ্রুত বিচারে ৮৫০টিরও বেশি ফাস্ট ট্র্যাক আদালত, মেয়াদ বাড়াল কেন্দ্র
সদ্য নিযুক্ত বায়ুসেনা প্রধান আশুতোষ দীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ রাজনাথ সিংয়ের