সোমালিয়া ওয়েব নিউজ: বয়স মাত্র ১৫, বাড়ি হুগলি গ্রামীণ জেলা পুলিশের অন্তর্ভুক্ত তারকেশ্বর থানা এলাকায়। উত্তর ২৪ পরগণার অশোকনগর এলাকার বাসিন্দা ২৪ বছরের মিজানুর রহমান ওরফে ‘রাহুল’-এর প্রেমে পড়ে এক কিশোরী। তাকে বিয়ের প্রতিশ্রুতি পর্যন্ত দেয় ‘রাহুল’। বলা বাহুল্য, সর্বৈব মিথ্যা প্রতিশ্রুতি, যা বিশ্বাস করে বাড়ি থেকে পালায় মেয়েটি।চলতি বছরের জুলাই মাসে বিহারের পূর্ব চম্পারন জেলার স্থানীয় এক নাচের দলের কাছে মেয়েটিকে বিক্রি করে দেয় তার ‘প্রেমিক’। নাচের আড়ালে সেই দলে চলত আরও অনেক কিছুই, যার ফলে নিয়মিত যৌন নির্যাতনের শিকার হয় মেয়েটি। সেই দুঃসহ জীবন থেকে তাকে বের করে আনতে পেরেছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের অফিসাররা। সম্প্রতি একটি বিশেষ তদন্তকারী দল তিন মাসের অক্লান্ত পরিশ্রমের পর মেয়েটিকে উদ্ধার করতে পেরেছে। একই সঙ্গে গ্রেফতার হয়েছে মিজানুর, নাচের দলের মালিক চম্পারনের বাসিন্দা নন্দকিশোর কুমার, এবং তার সাগরেদ, কলকাতার তারাতলা এলাকার বাসিন্দা শ্রীরাম রায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে নাবালিকাদের বিক্রি করায় বিশেষ পারদর্শী এই চক্র। এখনো তদন্ত চলছে।
![]()

More Stories
চাকরি ছাড়লেন ভুয়ো তপশিলি জাতি শংসাপত্রের অভিযোগ থাকা সহকারী অধ্যাপক হৃদয় দালাল, প্রশাসনিক তদন্তের মাঝেই পদত্যাগ
তারকেশ্বরে জনসমুদ্র, ৭০ পেরোনো মায়া দেবীর পদচারণায় ধরা পড়ল আশার গল্প
‘গরিবের পোস্ত’ তিল চাষে আশার আলো, তবে আগাছার দাপটে চিন্তায় কৃষক