সোমালিয়া ওয়েব নিউজ: মাওবাদীদের ভয়াবহ হামলায় ছত্তিশগড়ের বিজাপুর জেলায় দান্তেওয়াড়া জেলা সংরক্ষিত বাহিনীর ৮ জওয়ান সহ ৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরো একজন। দান্তেওয়ারা, নারায়ণপুর ও বিজাপুরে যৌথ অভিযান চালিয়ে ফেরার সময় কুত্রু থানার অধীনে আম্বেলির কাছে মাওবাদীদের পেতে রাখা আইইডিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় রাস্তার বেশ খানিকটা অংশ গভীর ভাবে ভেঙে গেছে। উড়ে যায় নিরাপত্তাবাহিনীর গাড়িটি। এরপর জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা মাওবাদীরা গাড়ী লক্ষ্য করে গুলিবর্ষনও শুরু করে। ঘটনাস্থলেই গাড়ির চালক সহ ৯ জওয়ান প্রাণ হারান।
![]()

More Stories
নিম্নমানের ওষুধ তৈরি করলেই স্থগিত হতে পারে উৎপাদন লাইসেন্স, ড্রাগস রুলস সংশোধনের প্রস্তাব
শিশু নির্যাতন ও ধর্ষণের মামলার দ্রুত বিচারে ৮৫০টিরও বেশি ফাস্ট ট্র্যাক আদালত, মেয়াদ বাড়াল কেন্দ্র
সদ্য নিযুক্ত বায়ুসেনা প্রধান আশুতোষ দীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ রাজনাথ সিংয়ের