সোমালিয়া সংবাদ, আরামবাগ: দিনরাত ঝড়-বৃষ্টি, রোদ মাথায় করে রাস্তায় দাঁড়িয়ে অমানুষিক পরিশ্রম করে চলেন সিভিক ভলেন্টিয়াররা। মাঝেমধ্যে কিছু কিছু ক্ষেত্রে তাঁদের ত্রুটি-বিচ্যুতি থাকলেও যেভাবে তাঁরা পরিশ্রম করেন তা সত্যিই প্রশংসনীয়। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বড় বড় দাগী অপরাধীদের ধরতে তাঁদের ভূমিকা অনস্বীকার্য। এলাকায় কোন ভিভিআইপি এলে তখন এলাকাকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্বও তাঁদের হাতে বর্তায়। তবুও বেশিরভাগ সময়ই প্রশংসার বদলে নিন্দা তাঁদের প্রাপ্য হয়ে দাঁড়ায়। আর এসব কিছুকে মাথায় করে নিয়েই সিভিক ভলেন্টিয়াররা নিজেদের কর্তব্য করে যান। বেতনও খুবই কম, তবুও সংসারের আর্থিক কাঠামো সচল রাখতে এই কাজ তাঁরা মাথায় পেতে নিয়েছেন। এদের মধ্যে কেউবা অল্প শিক্ষিত, কেউবা আবার উচ্চশিক্ষিত। কিন্তু সব কাজই তাঁরা হাসিমুখে করে যান। তাঁরা নিজেরা যথাসাধ্য চেষ্টা করেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে, তাঁদের উপকারে লাগতে। শুক্রবার এমনই এক ঘটনা সাক্ষী হয়ে থাকল আরামবাগের বলরামপুরের মানুষজন। জানা গেছে, আরামবাগ থেকে এক গৃহবধূ বাসে করে হিয়াতপুর যাচ্ছিলেন। কিন্তু বাসের মধ্যে তাঁর ব্যাগে থাকা ১১ হাজার টাকা চুরি হয়ে যায়। কিছুক্ষণ পর তা বুঝতে পেরে তাঁর সন্দেহ হয় তিন মহিলাকে। কারণ কিছুটা দূর যাওয়ার পর ওই মহিলা বাস থেকে নেমে পুনরায় আরামবাগের বাসে উঠে পড়েন। সঙ্গে সঙ্গে বিষয়টি জানান সেখানে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারদের। তখন ওই সিভিক ভলেন্টিয়ার লরিতে চড়ে এগিয়ে গিয়ে ওই বাসটিকে আটকান। তারপর ওই তিন মহিলাকে বাস থেকে নামান। জেরার মুখে তারা চুরির কথা স্বীকার করে। তারা চুরি করা ১১ হাজার টাকা ফিরিয়েও দেয়। এরপর সিভিক ভলেন্টিয়াররা ওই টাকা গৃহবধূর হাতে তুলে দেন। পাশাপাশি দুষ্কর্মকারী তিন মহিলাকে আরামবাগ থানায় নিয়ে যায়। সিভিক ভলেন্টিয়ারদের এই প্রচেষ্টায় এলাকার মানুষ প্রশংসাই পঞ্চমুখ।
![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ