September 20, 2026

জয়মাল্য বাগচী সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁকে শপথবাক্য পাঠ করান এবং শীর্ষ আদালতের অন্যান্য বিচারপতিরাও উপস্থিত ছিলেন। ৬ মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বাগচীর নাম শীর্ষ আদালতের জন্য সুপারিশ করেছিল। এরপর গত সোমবার আইন মন্ত্রক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিচারপতি বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। শীর্ষ আদালতে তাঁর কার্যকালের মেয়াদ হবে ৬ বছর। বিচারপতি বাগচী দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে কর্মরত ছিলেন এবং তাঁর শপথ গ্রহণের মাধ্যমে তিনি ভারতের শীর্ষ আদালতে যোগ দিচ্ছেন।

Loading