সোমালিয়া ওয়েব নিউজঃ আজ কলকাতার নিউটাউনে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির (CFL) নতুন ভবনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি রাজ্য স্তরে ফরেন্সিক পরিকাঠামো গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, “বর্তমান সময়ে অপরাধের ধরন ও প্রকৃতি বদলে যাচ্ছে। তাই তদন্ত প্রক্রিয়ায় ফরেন্সিক প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের প্রতিটি জেলায় একটি করে মোবাইল ফরেন্সিক ভ্যান দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় সরকার বিবেচনা করছে, যাতে দ্রুত এবং কার্যকরভাবে ফরেন্সিক সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়।
এরপর, তিনি দুপুরে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির একটি দলীয় কর্মসূচিতে অংশ নেন। সেখানে তিনি রাজ্য রাজনীতির বিভিন্ন বিষয়েও বক্তব্য রাখেন এবং দলের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
সফরের শেষ পর্যায়ে বিকেলে তিনি যান কলকাতার উত্তরাঞ্চলে স্বামী বিবেকানন্দের জন্মভবনে। সেখানে কিছুক্ষণ কাটিয়ে, তিনি সেখান থেকেই কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা হন এবং সেখান থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করেন।
উল্লেখ্য, গতকাল রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এসে পৌঁছন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

![]()

More Stories
বিস্তারিত পশ্চিমবঙ্গ বাজেট
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর ৭৩ বছর: শোক, বিতর্ক ও তদন্তের দাবির স্মৃতিচারণ
জুলাই থেকে দেশজুড়ে তিন গুরুত্বপূর্ণ সামাজিক-অর্থনৈতিক সমীক্ষা, কলকাতায় শুরু প্রশিক্ষণ শিবির