সোমালিয়া ওয়েব নিউজঃ ভিন রাজ্যে কাজে গিয়ে হেনস্থার শিকার হয়ে ফেরা পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনের জন্য নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে আজ এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, ‘শ্রমশ্রী’ নামে নতুন প্রকল্পের আওতায় যারা ইতিমধ্যেই ফিরে এসেছেন বা আসছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে রাজ্য। এক বছরের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পুনর্বাসন ভাতা দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেকের জন্য খাদ্যসাথী ও স্বাস্থ্যসাথী কার্ডও তৈরি করে দেওয়া হবে।
শুধু আর্থিক সহায়তাই নয়, শ্রমিকদের দক্ষতা বিচার করে প্রয়োজনে বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যেই যাতে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই এই প্রকল্প নেওয়া হয়েছে।

![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ