সোমালিয়া ওয়েব নিউজঃ পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর তৈরির বরাত বাতিল করল রাজ্য সরকার। এর পরিবর্তে নতুন সংস্থার কাছ থেকে প্রস্তাব আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। শিল্প, পরিকাঠামো ও কর্মসংস্থান সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে গতকাল এ-সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম খুব শীঘ্রই নতুন করে বিজ্ঞপ্তি জারি করবে। ইতোমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি আরও জানান, আসন্ন দুর্গাপুজোর আগেই নতুন কোনও সংস্থাকে এই গুরুত্বপূর্ণ বন্দরের দায়িত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
রাজ্য সরকারের আশা, এই প্রকল্প বাস্তবায়িত হলে পূর্ব মেদিনীপুর তথা গোটা দক্ষিণবঙ্গের শিল্প ও ব্যবসায়িক পরিকাঠামোয় বড় রকমের গতি আসবে। পাশাপাশি, বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও মনে করা হচ্ছে।
তাজপুর গভীর সমুদ্র বন্দর নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে নতুন উদ্যোগে বন্দরের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পথে পা বাড়াল রাজ্য সরকার।

![]()

More Stories
হাত ছেড়ে পদ্ম ধরলেন কলকাতার দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক, সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে বড় ভাঙন কংগ্রেসে
আজ ঘোষিত বামফ্রন্টের প্রার্থী তালিকা (Part-III) এক নজরে দেখে নিন
রোজ ভ্যালি কাণ্ডে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, ফের শুরু টাকা ফেরত প্রক্রিয়া