সোমালিয়া ওয়েব নিউজঃ ভোটের এক বছর আগে বুথ লেভেল এজেন্টদের তথ্য চাওয়ার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। আজ এ-সংক্রান্ত মামলার শুনানিতে দলের পক্ষ থেকে দ্রুত শুনানির আর্জি জানানো হলেও বিচারপতি অমৃতা সিনহা তা খারিজ করে দেন।
তৃণমূলের অভিযোগ, কমিশনের এই নির্দেশ সংবিধানবিরোধী এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের আশঙ্কা, বুথ লেভেল এজেন্টদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করলে তা অন্য রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হতে পারে।
যদিও আদালত এখনও মামলার মূল বিষয় নিয়ে কোনও মন্তব্য করেনি। শুধু দ্রুত শুনানির আবেদন খারিজ করেছে। ফলে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
![]()

More Stories
SIR-এর আপিল দ্রুত নিষ্পত্তিতে বাড়ছে ট্রাইবুনাল, ১৯ থেকে ৪২ করার প্রস্তাব
রাস্তার নামকরণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কার্তিক মহারাজ
মৎস্যক্ষেত্রের উন্নয়নে পশ্চিমবঙ্গকে প্রায় ৯ কোটি টাকা কেন্দ্রের, পুরুলিয়া-বাঁকুড়ায় ৬ অমৃত সরোবরের অনুমোদন