সোমালিয়া ওয়েব নিউজঃ প্রতি বছরের মতো এবারও পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC) আয়োজন করছে বিশেষ পুজো পরিক্রমা ২০২৫। আজ কলকাতায় এই পরিক্রমার সূচনা করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।
এই বিশেষ উদ্যোগে কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজো থেকে শুরু করে শহরের নামী সর্বজনীন পুজো মণ্ডপ পর্যন্ত ঘুরে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। আরামদায়ক WBTC বাসে করেই হবে এই ভ্রমণ।
মন্ত্রী জানান, প্রতিবছরই দেশ-বিদেশ থেকে বহু মানুষ কলকাতায় এসে দুর্গাপুজোর মহিমা উপভোগ করেন। তাঁদের সুবিধার্থেই পরিবহণ দপ্তরের এই উদ্যোগ। পরিক্রমায় অংশ নিলে এক দিনে একাধিক বিখ্যাত পুজো দেখা সম্ভব হবে।
WBTC সূত্রে খবর, এবার পরিক্রমায় কয়েকটি নতুন রুট যুক্ত করা হয়েছে, যাতে আরও বেশি সংখ্যক মণ্ডপ ও বনেদি বাড়ি কভার করা যায়। যাত্রীদের আরাম ও নিরাপত্তার জন্য প্রতিটি বাসে থাকছে গাইড এবং পর্যাপ্ত ব্যবস্থা।
দুর্গাপুজোকে ঘিরে কলকাতায় যেভাবে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, সেই আবহকে আরও সমৃদ্ধ করতেই এই উদ্যোগ—এমনটাই মনে করছেন পরিবহণ মহল।


![]()

More Stories
কলকাতা বিমানবন্দরে লোকসভার স্পিকার ওম বিড়লাকে উষ্ণ অভ্যর্থনা
পরিকাঠামো ও পানীয় জল প্রকল্প দ্রুত সম্পন্নের নির্দেশ, নবান্নে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে জোর সময়সীমা ও গুণগত মানে
কাঁথিতে বিধানসভার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ, উপস্থিত প্রাক্তন সাংসদ শিশির অধিকারী