সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের থানাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বড়সড় উদ্যোগ নিল রাজ্য সরকার। আধুনিক প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রাথমিক পর্যায়ে ছয়টি কমিশনারেট এলাকার ৫০টি থানায় এই নতুন ক্যামেরা বসানো হবে বলে সরকারি সূত্রে জানা গেছে।
নতুন সিসিটিভি ক্যামেরাগুলিতে থাকবে নাইট ভিশন সুবিধা, উন্নতমানের অডিও রেকর্ডিং এবং ৩৬৫ দিনের ভিডিও সংরক্ষণের ক্ষমতা।
বর্তমানে রাজ্যের প্রতিটি থানায় গড়ে ছয়টি ক্যামেরা রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, প্রতিটি থানায় কমপক্ষে কুড়িটি ক্যামেরা থাকা বাধ্যতামূলক। সেই নির্দেশ মানতেই এই আধুনিকীকরণ প্রকল্পের সূচনা।
সরকারি এক আধিকারিক জানান, “থানার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ অত্যন্ত জরুরি। ধাপে ধাপে সমস্ত থানায় এই ক্যামেরা বসানো হবে।”
এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে রাজ্যের বাকি থানাগুলিকেও এই নেটওয়ার্কের আওতায় আনা হবে বলে ইঙ্গিত মিলেছে। পুলিশের এক মুখপাত্র বলেন, “নতুন ক্যামেরাগুলির মাধ্যমে থানায় ঘটে যাওয়া প্রতিটি ঘটনা আরও স্পষ্টভাবে নজরে রাখা যাবে। এর ফলে পুলিশের কাজের স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনই সাধারণ নাগরিকের নিরাপত্তাও নিশ্চিত হবে।” এই উদ্যোগ আইনশৃঙ্খলা রক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

![]()

More Stories
SIR-এর আপিল দ্রুত নিষ্পত্তিতে বাড়ছে ট্রাইবুনাল, ১৯ থেকে ৪২ করার প্রস্তাব
রাস্তার নামকরণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কার্তিক মহারাজ
মৎস্যক্ষেত্রের উন্নয়নে পশ্চিমবঙ্গকে প্রায় ৯ কোটি টাকা কেন্দ্রের, পুরুলিয়া-বাঁকুড়ায় ৬ অমৃত সরোবরের অনুমোদন