সোমালিয়া়া সংবাদ, সিঙ্গুর: ‘পাপ বোধ করছি সিঙ্গুরের মাটিতে এলেই পাপ বোধ জন্মায়।যেভাবে আন্দোলন করে টাটাকে তাড়িয়েছে, তাতে সারা ভারতে বাংলার সম্পর্কে জেনে গেছে।তাই পাপ বোধ জন্ম নেয়।তবে লকেট সংসদ হওয়ায় পাপ বোধ কিছুটা কমেছে।’ শনিবার সিঙ্গুর নতুন বাজার এলাকায় বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচি এবং যোগদান মেলার জনসভায় যোগ দিয়ে একথা বলেন বিজেপির সর্ব ভারতীয় সহসভাপতি মুকুল রায়। মুকুল রায় আরও বলেন, ভারতে শিল্প একটা জায়গায় গেছে। মমতা এখানে শুধু সম্মেলন করেছেন শিল্প আসবে বলে। ২০২১ এর নির্বাচনে তৃণমূলের বিদায় ঘন্টা দ্রুত বাজবে। সিঙ্গুরের মাটিতে যে বাজনা দেখে গেলাম সেটা সারা বাংলায় বাজবে। সেটা খুব সুখকর হবে না। তিনি বলেন, তাপসীর বাবাকে জিজ্ঞসা করুন, কেমন আছেন তার পরিবার। তার পরিবার ও সে কত সুখে আছে ? এখানে বেচা বড় না, রবীনবাবু বড় লিডার। মহাদেব কেমন আছে জানি না। এখানে এসে খুব খারাপ লাগছে। বাংলায় যত দ্রুত সম্ভব নির্বাচন হয় তত ভাল। সিঙ্গুরের মাটিতে অত্যন্তভাবে চেষ্টা করবো যাতে শিল্প হয়। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সাংগঠনিক জেলা সভাপতি সহ স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা।
![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের