সোমালিয়া ওয়েব নিউজঃ বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত হিজলনা গ্রাম পঞ্চায়েত এলাকায় দামোদর নদ থেকে উদ্ধার হয়েছে প্রায় হাজার বছরের প্রাচীন ভগবান বিষ্ণুর মূর্তি।
ঘটনাটি ঘটে ১লা নভেম্বর, ২০২৫-এ। জানা যায়, স্থানীয় কয়েকজন জেলে মাছ ধরতে গিয়ে নদীর তলদেশে একটি সুবিশাল পাথরের মূর্তি দেখতে পান। মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ২৮ ইঞ্চি ও প্রস্থ ১৪ ইঞ্চি। পরে খবর পেয়ে রায়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আজ, ৩রা নভেম্বর, ২০২৫, সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত মূর্তিটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জাদুঘর ও আর্ট গ্যালারির বিশেষজ্ঞ দলের হাতে হস্তান্তর করা হয়েছে সংরক্ষণের জন্য।
প্রাথমিক পর্যবেক্ষণে বিশেষজ্ঞরা মনে করছেন, এটি ভগবান বিষ্ণুর এক প্রতিমা, যা পাল-সেন যুগের, অর্থাৎ প্রায় এক হাজার বছরের পুরানো।
মূর্তিটি ব্যাসল্ট শিলা (কালো আগ্নেয় পাথর) দিয়ে নির্মিত, যা সে সময়ের শৈল্পিক ও ধর্মীয় নিদর্শনের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলে মনে করছেন ইতিহাসবিদেরা।
স্থানীয়দের মধ্যে এই আবিষ্কারকে ঘিরে ব্যাপক কৌতূহল ও শ্রদ্ধা জেগেছে।

![]()

More Stories
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফর, ৮২০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা
দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনের সময়সূচিতে পরিবর্তন, বিকেলে এক ঘণ্টা দেরিতে খুলবে মন্দির
আগামী ৩-৪ দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা