সোমালিয়া ওয়েব নিউজ: সারা পৃথিবী জুড়ে করোনার মহামারি মানব সমাজকে গ্রাস করেছে এই সময় সমাজের সর্বস্তরের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে ডাক্তার নার্স, বিজ্ঞানী, সাংবাদিক একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে কালান্তক এই রোগের বিরুদ্ধে লড়াই করছেন এই সময় সমস্ত আর্তদের পাশে থাকার অঙ্গীকার করেছে হুগলি প্রেসক্লাব তারই অঙ্গ হিসাবে ভারত সেবাশ্রম সংঘ ও হুগলি প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে ইয়াস ও ভরা কোটালের ফলে দুর্গত মানুষদের শুকনো খাবার তুলে দেওয়া হল বৃহস্পতিবার। হুগলি জেলার শ্রীরামপুর স্টেশন সংলগ্ন হুগলি প্রেসক্লাবের নিজস্ব ভবনে এক অনুষ্ঠানে দরিদ্র ও অসহায় মানুষদের হাতে চাল, ডাল, মুড়ি, সাবান সহ নানা খাদ্য সামগ্রী তুলে দেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী মহাদেবানন্দ ।উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী লোপামুদ্রা সিনহা ও হুগলি প্রেসক্লাবের সম্পাদক তরুণ মুখার্জি। স্বামী মহাদেবানন্দ বলেন,অসহায় মানুষদের পাসে হুগলি প্রেস ক্লাব যেভাবে দাঁড়িয়েছে অন্যদেরও সেভাবে এগিয়ে আসা প্রয়োজন। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, পূর্ব মেদিনীপুর ও সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ত্রাণ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। সেখানে অসহায় ও দুর্গত মানুষদের রান্না করে খাওয়ানো হচ্ছে প্রতিদিন। এর পাশাপাশি অন্যান্য জেলাতেও অসহায় মানুষদের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হচ্ছে সংঘের পক্ষ থেকে। তারই অঙ্গ হিসেবে এদিন হুগলি প্রেসক্লাবের উদ্যোগেও বহু মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল।
![]()

More Stories
ফুরফুরা পঞ্চায়েতে জট কাটল, ৫ বিজয়ীকে শংসাপত্র দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সহযোদ্ধার বিদায়, নিভে গেল এক নীরব শক্তির প্রদীপ—প্রয়াত গোঘাটের মনোরঞ্জন পালের স্ত্রী শোভা পাল
ভুলতে বসা সুরের মানুষ— শেষ গান ‘ওগো বন্ধু বিদায়’ আজও ভাসায় চোখের জল”