কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কেই দায়ী করলেন বিজেপি নেতা

সোমালিয়া সংবাদ, গোঘাট: তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত তারকেশ্বরের দত্তপুর এলাকা,উভয় পক্ষের আহত চার।আহতদের তারকেশ্বর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়, তিন জন কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এক জনের অবস্থা গুরতর। তবে বিজেপি কর্মীর উপর আক্রমন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যই দায়ী বলে দাবি বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী। গত কাল আরামবাগে বিজেপি দলীয় বৈঠকে কর্মীরা অভিযোগ জানাতে গেলে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা বিজেপি করছেন কেন তৃণমূলে চলে যান আর এই মন্তব্যর কারণেই দত্তপুরে বিজেপি কর্মীর উপর তৃণমূলের আক্রমন বলে দাবি বিজেপি নেতা গণেশ চক্রবর্তীর তিনি আরো দাবি করেন বেশ কিছু দিন ধরে এলাকা শ্রান্ত ছিল কিন্তু রাজ্য সভাপতির এই মন্তব্যের কারণে আবারও অশান্ত হয়ে উঠছে এলাকা। জানা গেছে, আজ সকালে তারকেশ্বরের দত্তপুর একলায় বিজেপি কর্মীর বাড়ির বাউন্ডারি দেওয়া কে কেন্দ্র বচসা শুরু হয় ওই এলাকার স্কুল শিক্ষক কাঞ্চন চক্রবর্তীর সাথে বিজেপি কর্মী বিশ্বজিৎ কর্মকারের।এর পরই দুই পক্ষের হাতাহাতি শুরু হয়।বিজেপি কর্মী বিশ্বজিৎ কর্মকারের অভিযোগ তাকে এবং তারা বাবা মাকে বেধরক মারধোর করে তৃণমূল কর্মীরা।ঘটনায় গুরতর আহত হন বিজেপি কর্মী বিশ্বজিৎ এবং তার বাবা হরিপদ কর্মকার। অন্যদিকে তৃণমূলের বুথ সভাপতি পলাশ লোহার তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন দুই প্রতিবেশীর মধ্যে অশান্তি থামাতে গেলে উল্টে তৃণমূল কর্মীদের মারধর করে বিজেপি কর্মীরা তাতে দুজন তৃণমূল কর্মী আহত হয়।বিজেপির কোনো কর্মীকে মারধরের ঘটনায় তৃণমূল যুক্ত নয়। উল্লেখ্য গত চার তারিখ চুঁচরায় দিলীপ ঘোষ প্রকাশ্যে কর্মীদের উদ্দেশ্যে বলেন বিজেপি ভালো না লাগলে তৃণমূল করুন।

Loading