সোমালিয়া ওয়েব নিউজ রবিবার তারকেশ্বরের বালিগরী এলাকার একটি দোকানে গিয়ে পেটিএম কে হাতিয়ার করে প্রতারণা করার সময় হাতে নাতে ধরা পড়ে দুই প্রতারক। প্রথমে এক ব্যবসায়ীর কাছ থেকে তিন হাজার নগদ নিয়ে পেটিএমে ট্রান্সফার করে এবং তার স্কিন শর্ট ব্যবসায়ী কে পাঠায়। যদিও ওই ব্যবসায়ীর পেটিএম ওয়ালেটে টাকা না যায়নি, তার পরই ওই এলাকার আর এক ব্যবসায়ী কে তিন হাজার টাকা নিয়ে টাকা ট্রান্সফারের একই স্কিন শর্ট দেয়।ক্যাশ টাকা দেওয়ার পরও দুজনের পেটিএম ওয়ালেটে টাকা না আসায় সন্দেহ হয় দুই ব্যবসায়ীর।দুজনের স্কিন শর্ট মিলিয়ে দেখা যায় দুজনেরই টাকা পাঠানোর আই ডি নং এক। দুই ব্যবসায়ী প্রতারিত হয়েছেন বুঝতে পেরে দুজন কে আটকে রেখে পুলিশে খবর দিলে তারকেশ্বর থানার পুলিশ ওই দুই প্রতারক কে আটক করে।পুলিশ জিজ্ঞাসাবাদ করার সময় প্রতারণার কথা স্বীকার করে ওই দুই যুবক পরে তাদের গ্রেপ্তার করে হয়।পুলিশ জানিয়েছে দুই প্রতারকের নাম শেখ আলম এবং শেখ সাইফুল এদের বাড়ি হুগলির হরিপাল এলাকায়।আজ তাদের চন্দন নগর আদালতে পাঠায় পুলিশ। পুলিশ আরো জানিয়েছে তদন্তের স্বার্থে এবং এই প্ৰতরণা চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে আদালতের কাছে তাদের পুলিশি হেফাজতে চাওয়া হবে।
![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ