ইন্টারভিউ পুরোটা ভিডিও রেকর্ডিং করবে প্রাথমিক শিক্ষা সংসদ
সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল প্রাথমিক শিক্ষা সংসদ। জানানো হয়েছে, ইন্টারভিউ পর্বের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াই এবার ভিডিও রেকর্ডিং করা হবে।সংসদ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শেষের দিকেই ইন্টারভিউয়ের পর্ব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নিয়োগ প্রক্রিয়া আরও নির্ভুল, ন্যায়সঙ্গত এবং অভিযোগমুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ আগামীকাল, তাই শেষ মুহূর্তে বহু প্রার্থী অনলাইনে আবেদন করছেন। দপ্তর জানিয়েছে, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নিয়োগের প্রতিটি ধাপকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার দিকেই এই নতুন উদ্যোগের উদ্দেশ্য।

![]()

More Stories
প্রথম দিনেই বড় বার্তা মুখ্যমন্ত্রীর, বিধানসভায় লাইভ সম্প্রচার ও বিরোধীদের মর্যাদার আশ্বাস
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরানো হল প্রিয়দর্শিনী মল্লিককে
‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পের উপভোক্তারাই এবার সরাসরি নতুন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাবেন; মন্ত্রী অগ্নিমিত্রা পাল