তিন দিন ধরেই স্বাভাবিকের নিচে তাপমাত্রা
সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় রেখেছে নিম্নমুখী তাপমাত্রা। গত তিনদিন ধরে প্রায় সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে থাকায় শীতের অনুভূতি আরও বেড়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতার আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি কম ছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরবর্তী সাত দিনে তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে শীতের এই আবহ আপাতত রাজ্যবাসীকে সঙ্গ দেবে বলেই অনুমান।

![]()

More Stories
কলকাতা বিমানবন্দরে লোকসভার স্পিকার ওম বিড়লাকে উষ্ণ অভ্যর্থনা
পরিকাঠামো ও পানীয় জল প্রকল্প দ্রুত সম্পন্নের নির্দেশ, নবান্নে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে জোর সময়সীমা ও গুণগত মানে
কাঁথিতে বিধানসভার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ, উপস্থিত প্রাক্তন সাংসদ শিশির অধিকারী