সোমালিয়া ওয়েব নিউজঃ গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থ, পত্রিকা, পত্রাবলী ও বৈষ্ণব পাণ্ডুলিপির অন্যতম প্রধান ভাণ্ডার বাগবাজার গৌড়ীয় মিশন গ্রন্থাগার। দীর্ঘদিন ধরে সংরক্ষিত এই মূল্যবান সামগ্রীর নাগাল আরও বিস্তৃত করতে এবার আধুনিক প্রযুক্তির সাহায্যে এগিয়ে এল মিশন। বিশ্বজুড়ে বৈষ্ণব অনুরাগী পাঠক, ভক্ত, ছাত্র, শিক্ষক ও গবেষকদের সামনে সহজে গ্রন্থভান্ডার তুলে ধরতেই বাগবাজার গৌড়ীয় মিশনে উদ্বোধন হল একটি অত্যাধুনিক ডিজিটাল লাইব্রেরি।
এই প্রকল্পে সহযোগিতা করেছে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার। উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল গ্রন্থাগারের আনুষ্ঠানিক সূচনা করেন গৌড়ীয় মঠের আচার্য ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ।
এখন থেকে পাঠকরা গৌড়ীয় মিশন বুকস ডট কম – (gaudiyamissionbooks.com) – এই ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ডিজিটাল আকারে গ্রন্থাগারের মূল্যবান সংগ্রহ পড়তে পারবেন।
মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যচর্চাকে বিশ্বমঞ্চে আরও বিস্তৃত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্যকে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

![]()

More Stories
প্রথম দিনেই বড় বার্তা মুখ্যমন্ত্রীর, বিধানসভায় লাইভ সম্প্রচার ও বিরোধীদের মর্যাদার আশ্বাস
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরানো হল প্রিয়দর্শিনী মল্লিককে
‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পের উপভোক্তারাই এবার সরাসরি নতুন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাবেন; মন্ত্রী অগ্নিমিত্রা পাল