সোমালিয়া ওয়েব নিউজঃ দিল্লির একটি আদালত লালকেল্লা বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার চার অভিযুক্তের NIA হেফাজতের মেয়াদ আরও চার দিন বাড়াল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন তিন জন চিকিৎসক এবং এক মৌলবি।
গত ১০ নভেম্বর তাদের ১০ দিনের হেফাজত শেষ হওয়ায় গতকাল প্রধান ও দায়রা বিচারক অঞ্জু বাজাজ চন্দনা-র আদালতে তাদের হাজির করা হয়। মামলার অগ্রগতির স্বার্থে তদন্তকারী সংস্থার আবেদন মঞ্জুর করে বিচারক হেফাজত বাড়ানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, এই মামলায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্ত সংস্থা (NIA)। বিস্ফোরণের ঘটনায় ১৫ জন নিহত এবং আরও বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হন। তদন্ত অব্যাহত রয়েছে।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী