সোমালিয়া ওয়েব নিউজ; ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদলের মধ্যে দলের সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি পদে নিযুক্ত হলেন বিহারের রাজ্য মন্ত্রিসভার সদস্য নীতিন নবীন।বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং বুধবার এক বিবৃতিতে এই নিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী, দীর্ঘদিনের সংগঠক ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন নীতিন নবীনের উপর এই গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে। নির্বাচনের খবর প্রকাশ্যে আসার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতিন নবীনকে অভিনন্দন জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, নীতিন নবীন একজন পরিশ্রমী ও নিষ্ঠাবান কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।প্রধানমন্ত্রী তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, বিহারে একাধিক মেয়াদে বিধায়ক ও মন্ত্রী হিসেবে নীতিন নবীনের বিশেষ অবদান রয়েছে। সংগঠন পরিচালনায় তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা এবং জনমানুষের আকাঙ্ক্ষা পূরণে অধ্যাবসায়ের সঙ্গে কাজ করার মানসিকতা বিজেপিকে আগামী দিনে আরও শক্তিশালী করবে বলেই তিনি আশাবাদী। মোদীর কথায়, নীতিন নবীনের নম্র স্বভাব, কাজের প্রতি বিশ্বাস এবং দলীয় শৃঙ্খলার প্রতি আনুগত্যই তাঁর সবচেয়ে বড় শক্তি।দলীয় সূত্রে জানা গিয়েছে, সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে নীতিন নবীনের প্রধান দায়িত্ব হবে কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য সংগঠনগুলির মধ্যে সমন্বয় জোরদার করা, বুথ স্তর পর্যন্ত সংগঠনকে আরও মজবুত করা এবং দলের নীতিনির্ধারণী কর্মসূচিগুলির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা। বিশেষ করে আসন্ন বিধানসভা ও লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কার্যনির্বাহী কাঠামোকে আরও গতিশীল করার উপর জোর দেওয়া হবে।বিহার রাজনীতিতে নীতিন নবীনের পরিচিত মুখ। রাজ্যের প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি সাংগঠনিক ক্ষেত্রে তাঁর দক্ষতা দলীয় মহলে প্রশংসিত। বিজেপির অন্দরমহলের মতে, রাজ্য ও কেন্দ্র—উভয় স্তরে কাজ করার অভিজ্ঞতা থাকায় তিনি জাতীয় পর্যায়ে দলের কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।নীতিন নবীনের এই নিয়োগকে বিজেপির সাংগঠনিক শক্তিবৃদ্ধির একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাঁদের মতে, অভিজ্ঞ নেতৃত্বকে সামনে এনে দল আগামী দিনে রাজনৈতিক লড়াইয়ে আরও সুসংগঠিত ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে চাইছে।নতুন দায়িত্ব গ্রহণের পর নীতিন নবীন দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে দেশজুড়ে কর্মীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর প্রতিশ্রুতি দেবেন বলেই দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে।


![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী