সোমালিয়া ওয়েব নিউজঃ জাতিসংঘের মতো আন্তর্জাতিক বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার ঐতিহাসিক সুযোগ পাওয়া নিঃসন্দেহে গর্ব ও সম্মানের। এই অনন্য অভিজ্ঞতা আজীবন প্রেরণার উৎস হয়ে থাকবে বলে জানিয়েছেন সংসদ সৌমিত্র খাঁ। এই আন্তর্জাতিক সফরকে নিজের জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, মাননীয় বিদেশমন্ত্রী শ্রী ড. এস জয়শঙ্কর এবং মাননীয় পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মন্ত্রী শ্রী কিরেন রিজিজু-র প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
সৌমিত্র খাঁ জানান, সফরকালীন প্রতিটি মুহূর্ত ছিল শেখার, উপলব্ধি করার এবং দেশপ্রেমে নিজেকে আরও সমৃদ্ধ করার এক অনন্য অভিজ্ঞতা। আন্তর্জাতিক মঞ্চে ভারতের কণ্ঠস্বর হয়ে ওঠার সুযোগ ভবিষ্যৎ রাজনৈতিক ও জনসেবামূলক পথচলায় আজীবন অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি উল্লেখ করেন। সফরশেষে অভিজ্ঞতা ও ভাবনা বিনিময়ের জন্য আয়োজিত বিশেষ অধিবেশনটি ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ও স্মরণীয়।
এরই পাশাপাশি, আজ দিল্লির বাসভবনে ওন্দা বিধানসভার ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা ও বিশিষ্ট সমাজসেবী শ্রী সাধন ব্রহ্মচারী মহাশয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে মূলত খড়গপুর–আদ্রা শাখায় ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করার দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই রেলপথটি এলাকার হাজার হাজার সাধারণ মানুষের নিত্যযাত্রা, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
বৈঠকে আরও আলোচনা হয় ওন্দা বিধানসভায় আগামী বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিত করতে সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সেই লক্ষ্যে সুসংগঠিত রণকৌশল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে। তৃণমূল স্তর থেকে সংগঠন মজবুত করা, জনসংযোগ বাড়ানো এবং জনস্বার্থমূলক ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক লড়াইকে আরও গতিশীল করার বিষয়ে গভীর মতবিনিময় হয়।
সংসদ সৌমিত্র খাঁ বলেন, “জনস্বার্থে অবিচল প্রতিশ্রুতি এবং সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ওন্দা বিধানসভায় বিজেপির বিজয় নিশ্চিত করা সম্ভব।” সংশ্লিষ্ট নেতৃত্বের মতে, এই আলোচনা আগামী দিনে রাজনৈতিক ও সাংগঠনিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশ্বমঞ্চে ভারতের গৌরবোজ্জ্বল উপস্থিতি থেকে শুরু করে রাজ্য রাজনীতিতে সংগঠন শক্তিশালী করার এই দ্বিমুখী প্রচেষ্টা সৌমিত্র খাঁ-র রাজনৈতিক সক্রিয়তা ও জনস্বার্থে অঙ্গীকারকে আরও একবার স্পষ্ট করে তুলল বলে মত রাজনৈতিক মহলের।


![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের