সোমালিয়া ওয়েব নিউজঃ ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন মাওবাদী নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জেলার কিস্তারাম এলাকায় মাওবাদীদের উপস্থিতির নির্দিষ্ট খবর পেয়ে জেলা সংরক্ষিত বাহিনীর (ডিআরজি) একটি দল তল্লাশি অভিযান চালাতে যায়।
আজ সকাল নাগাদ সিঙ্গানামারাগু এলাকায় পৌঁছতেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে চলা সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত তিনজন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় আরও মাওবাদী লুকিয়ে থাকার আশঙ্কায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। গোটা অঞ্চল ঘিরে রেখে চলছে জোরদার তল্লাশি অভিযান। উদ্ধার হওয়া দেহগুলির পরিচয় নিশ্চিত করার পাশাপাশি অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কাজও চলছে।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে সংঘর্ষে কোনো নিরাপত্তা কর্মীর হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
উল্লেখ্য, মাওবাদী প্রভাবিত এই এলাকায় সম্প্রতি নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে এবং একের পর এক অভিযানের মাধ্যমে মাওবাদী কার্যকলাপ দমনে চেষ্টা চালানো হচ্ছে।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী