February 4, 2026

আঁটপুর রামকৃষ্ণ মঠে আজ ধুনি উৎসব, ভক্তসমাগমে উৎসবমুখর পরিবেশ

সোমালিয়া ওয়েব নিউজঃ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ হুগলীর আঁটপুর রামকৃষ্ণ মঠে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী ধুনি উৎসব। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বামী বিবেকানন্দের জীবনের এক ঐতিহাসিক অধ্যায়।

১৮৮৬ সালের ২৪ ডিসেম্বর রাতে স্বামী বিবেকানন্দ তাঁর আটজন সঙ্গীকে সঙ্গে নিয়ে ধুনি প্রজ্জ্বলন করে সন্ন্যাস গ্রহণের দৃঢ় সংকল্প নেন। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণেই প্রতিবছর এই দিনটি ধুনি উৎসব হিসেবে পালন করা হয়।

উৎসব উপলক্ষে আঁটপুর রামকৃষ্ণ মঠে সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে। ধুনি প্রজ্জ্বলন, বিশেষ প্রার্থনা, ভজন-কীর্তন ও ধর্মীয় আলোচনার মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। ভক্তদের উপস্থিতিতে মঠ প্রাঙ্গণ হয়ে উঠেছে উৎসবমুখর ও ভাবগম্ভীর।

মঠ কর্তৃপক্ষ জানিয়েছে, ভক্তদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধুনি উৎসবের মাধ্যমে স্বামী বিবেকানন্দের ত্যাগ, সাধনা ও আদর্শকে স্মরণ করে আত্মশুদ্ধি ও মানবসেবার পথ অনুসরণের বার্তা তুলে ধরা হয়।

Loading