সোমালিয়া ওয়েব নিউজঃ ডাকঘরগুলিকে গ্রাহককেন্দ্রিক ও আধুনিক প্রযুক্তিনির্ভর পরিষেবা কেন্দ্রে রূপান্তরিত করার লক্ষ্যে ভারতীয় ডাক বিভাগ দেশজুড়ে চালু করেছে নেক্সট জেনারেশন পোস্ট অফিস (NGPO) প্রকল্প। এই প্রকল্পের অধীনে গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে একটি নেক্সট জেন পোস্ট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সার্কেলের চীফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার। তিনি জানান, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ডাক পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করে তুলতেই এই উদ্যোগ। আধুনিক পরিকাঠামো, কাগজবিহীন লেনদেন, উন্নত আইটি সিস্টেম এবং আরামদায়ক গ্রাহক পরিষেবা ব্যবস্থাই এই নেক্সট জেন পোস্ট অফিসের মূল বৈশিষ্ট্য।
এই নতুন প্রজন্মের ডাকঘরে এক ছাদের নীচে মিলবে স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট, সেভিংস ব্যাংক, ইন্স্যুরেন্স, আধার ও অন্যান্য ডিজিটাল পরিষেবা। বিশেষ করে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের সুবিধার্থে পরিষেবার গতি ও মান বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
ডাক বিভাগের আধুনিকীকরণের পথে এই নেক্সট জেনারেশন পোস্ট অফিস একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এর ফলে ঐতিহ্যবাহী ডাকঘর ব্যবস্থার সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।


![]()

More Stories
তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ করল নির্বাচন কমিশন
এক বছরে পাঁচ লক্ষ কারিগরকে পিএম বিশ্বকর্মা যোজনায় যুক্ত করার লক্ষ্য
প্রধানমন্ত্রীর জন্মদিনে গঙ্গাসাগরে বিশেষ সাগর-আরতি, কপিলমুনি আশ্রমে প্রদীপ প্রজ্বলন