February 5, 2026

দুস্থদের হাতে তুলে দিল কামারপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি

সোমালিয়া ওয়েব নিউজ: গোটা দেশের সাথে রাজ্যে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এমত অবস্থায় সর্বস্তরের মানুষরা পড়েছেন বিপাকে। সবচেয়ে দিন আনা দিন খাওয়া মানুষদের অবস্থা একেবারেই তথৈবচ। দিনের পর দিন অর্থনৈতিক কষ্টের মধ্য দিয়ে চলতে হচ্ছে সাধারন মানুষদের। করোনা মোকাবিলার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যাকে লকডাউন আখ্যা দেওয়া হয়েছে। ফলে কর্মসংস্থান সংকুচিত হয়েছে। সাধারণ মানুষের পেটের রুজি রুটি জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে দিন আনা দিন খাওয়া মানুষদের। এমত অবস্থায় গোঘাট দু’নম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মধ্যবিত্ত থেকে দিন আনা দিন খাওয়া মানুষদের হাতে ত্রাণ সামগ্রী হিসাবে বিভিন্ন উপকরণ দ্রব্য তুলে দেয়া হলো। সাধারণ মানুষ এই উপকরণ দ্রব্য পেয়ে অনেক খুশি। ত্রাণ সামগ্রী বিতরণে দেখা মিলল হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি। ছিলেন বিধানসভার প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, তপন মন্ডল, মকবুল হোসেন সহ আরো অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দরা।

Loading