সোমালিয়া ওয়েব নিউজঃ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) আগামী ১২ তারিখ PSLV-C-62 রকেট মহাকাশে পাঠাতে চলেছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় ইসরোর পক্ষ থেকে আজ এই তথ্য জানানো হয়েছে।
ইসরো সূত্রে জানা গেছে, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সকাল ১০টা ১৭ মিনিটে এই উৎক্ষেপণ করা হবে। নির্ধারিত সময় অনুযায়ী কাউন্টডাউন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
এই উৎক্ষেপণ কর্মসূচির মূল লক্ষ্য হল একটি আর্থ অবসারভেশন স্যাটেলাইট (ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ) EOSN-ONE-কে সফলভাবে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা। ইসরো জানিয়েছে, এই উপগ্রহের মাধ্যমে পৃথিবীর ভূ-পৃষ্ঠের উচ্চমানের ছবি সংগ্রহ করা সম্ভব হবে, যা কৃষি, পরিবেশ পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নগর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
বিশেষজ্ঞদের মতে, EOSN-ONE উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে ভারতের মহাকাশ প্রযুক্তিতে আরও এক ধাপ অগ্রগতি ঘটবে। পাশাপাশি দেশের বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই মিশনের গুরুত্ব অপরিসীম।
ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, উৎক্ষেপণ সফল হলে এটি চলতি বছরের অন্যতম গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযান হিসেবে বিবেচিত হবে।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী