সোমালিয়া ওয়েব নিউজঃ আগামী ২০২৬-২৭ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট লোকসভায় পেশ করা হবে পয়লা ফেব্রুয়ারি, রবিবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা গতকাল নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, পয়লা ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে বাজেট পেশের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
এদিকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বাজেট অধিবেশন সংক্রান্ত বিস্তারিত সূচি জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী ২৮শে ফেব্রুয়ারি এবং চলবে দোসরা এপ্রিল পর্যন্ত। এই অধিবেশন দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে।
প্রথম পর্যায়ের বাজেট অধিবেশন চলবে ২৮শে ফেব্রুয়ারি থেকে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর বিরতির পর দ্বিতীয় পর্যায়ের অধিবেশন শুরু হবে ৯ই মার্চ এবং তা চলবে দোসরা এপ্রিল পর্যন্ত।
কেন্দ্রীয় বাজেটকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহল ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলি এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

![]()

More Stories
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী
দু’হাজার টাকা পর্যন্ত UPI ও RuPay লেনদেনে কোনও চার্জ নয়