সোমালিয়া ওয়েব নিউজঃ জেল হেফাজতে মৃত্যু হলো বাংলাদেশের বিশিষ্ট গায়ক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা প্রলয় চাকীর। তাঁর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কারাবন্দি অবস্থায় তাঁর প্রতি চরম অবহেলা করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ তাঁকে দেওয়া হয়নি।
১৯৮০–এর দশকে জনপ্রিয় গায়ক হিসেবে পরিচিত প্রলয় চাকী দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি তাঁর ভাই মলয় চাকীর সঙ্গে নিয়মিত বাংলাদেশ টেলিভিশন (বি-টিভি)-তে গান পরিবেশন করতেন। পাশাপাশি আওয়ামী লীগের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও সামলেছেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত কথিত একটি হামলার ঘটনায় দায়ের করা মামলায় প্রলয় চাকীকে তাঁর পাবনার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। সেই মামলাতেই তিনি কারাবন্দি ছিলেন।
কারাগারে থাকা অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলেও যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছেন তাঁর অনুগামী ও সাংস্কৃতিক মহলের একাংশ।
প্রলয় চাকীর মৃত্যুতে বাংলাদেশের সংগীত ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বহু শিল্পী ও রাজনৈতিক সহকর্মী তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন।

![]()

More Stories
দিমোনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি, পারমাণবিক কেন্দ্রে ক্ষয়ক্ষতির প্রমাণ নেই: IAEA
সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে: ভারতের কড়া বার্তা পাকিস্তানকে
কিউবায় জ্বালানির সংকটে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত, মানবিক সঙ্কটের আশঙ্কা