সোমালিয়া ওয়েব নিউজঃ বারাণসীর ঐতিহ্যবাহী মণিকর্ণিকা শ্মশানঘাটের পুনর্নির্মাণ প্রকল্পকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানোর অভিযোগে পুলিশ ৮টি পৃথক এফআইআর দায়ের করেছে। গত সন্ধ্যায় শহরের চক থানায় এই এফআইআরগুলি নথিভুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় হিন্দু দেব-দেবীর মূর্তি ও ধর্মীয় প্রতীক ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই ধরনের পোস্ট ও বার্তার মাধ্যমে সামাজিক ঐক্য বিঘ্নিত হওয়া এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগই এফআইআরগুলিতে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, মণিকর্ণিকা শ্মশানঘাট পুনর্নির্মাণ প্রকল্পের নির্মাণকারী সংস্থার পক্ষ থেকেই এই এফআইআরগুলি দায়ের করা হয়েছে। প্রশাসনের মতে, প্রকল্পটি ঘিরে ভুল তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা আইনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকর।
তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিষয়বস্তু খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করার আবেদন জানানো হয়েছে।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী