সোমালিয়া ওয়েব নিউজঃ উত্তর ২৪ পরগনার বারাসাতে নিপা ভাইরাস সংক্রমণ নিয়ে বড়সড় স্বস্তির খবর মিলল। নিপা ভাইরাসে আক্রান্ত দুই স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে আসা ১৭৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।
স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, সংক্রমণের সম্ভাবনা থাকায় ওই সকল ব্যক্তিকে পর্যবেক্ষণে রেখে নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষার ফল নেগেটিভ আসায় এলাকায় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা অনেকটাই কমেছে বলে মনে করছে প্রশাসন।
তবে এই দুই আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে আসা একজন পুরুষ স্বাস্থ্যকর্মীর শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্বাস্থ্য দপ্তর আরও জানিয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। আক্রান্ত ও সংস্পর্শে আসা ব্যক্তিদের আইসোলেশন, কন্ট্যাক্ট ট্রেসিং এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চালু রয়েছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানিয়েছে প্রশাসন।

![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ