February 4, 2026

জে ই ই মেইন প্রথম পর্বের অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ

সোমালিয়া ওয়েব নিউজঃ ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (জে ই ই) মেইন ২০২৬-এর প্রথম পর্বের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। চলতি মাসের ২১ ও ২৪ জানুয়ারি বি.ই. বা বি.টেকের প্রথম পত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা এনটিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ গিয়ে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

এনটিএ সূত্রে জানা গেছে, পরীক্ষাটি দুটি শিফটে অনুষ্ঠিত হবে।
সকালের শিফট চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
অন্যদিকে, বিকেলের শিফট অনুষ্ঠিত হবে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, পরীক্ষাকেন্দ্র, শিফট এবং গুরুত্বপূর্ণ নির্দেশাবলি উল্লেখ থাকবে। পরীক্ষার দিন নির্ধারিত সময়ের অনেক আগেই কেন্দ্রে পৌঁছানোর পাশাপাশি বৈধ পরিচয়পত্র ও অ্যাডমিট কার্ড সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে এনটিএ।

উল্লেখ্য, জে ই ই মেইন পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই দেশের বিভিন্ন আইআইটি, এনআইটি ও অন্যান্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য যোগ্যতা নির্ধারণ করা হয়। ফলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর কাছে এই পরীক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি।

Loading