সোমালিয়া ওয়েব নিউজঃ বিজেপির কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন আনুষ্ঠানিকভাবে দলের নতুন সভাপতি নির্বাচিত হলেন। দলের জাতীয় রিটার্নিং অফিসার ডক্টর কে. লক্ষ্মণ আজ নতুনদিল্লিতে বিজেপির সদর দফতরে এই ঘোষণা করেন।
ডক্টর লক্ষ্মণ জানান, নির্ধারিত সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নীতিন নবীনকে বিজেপির জাতীয় সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁর নেতৃত্বে দল আগামী দিনে সাংগঠনিক শক্তি আরও বাড়াবে বলেই আশা প্রকাশ করা হয়েছে।
নীতিন নবীনের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা এবং নীতিন গড়করিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন সভাপতির নেতৃত্বে বিজেপি আগামী রাজনৈতিক চ্যালেঞ্জ ও নির্বাচনী প্রস্তুতির দিকে আরও সক্রিয়ভাবে এগোবে।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী