সোমালিয়া ওয়েব নিউজঃ ডাকঘরগুলিকে গ্রাহককেন্দ্রিক ও আধুনিক প্রযুক্তিনির্ভর পরিষেবা কেন্দ্রে রূপান্তরিত করার লক্ষ্যে ভারতীয় ডাক বিভাগ ‘নেক্সট জেনারেশন পোস্ট অফিস’ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে গতকাল নেক্সট জেন পোস্ট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের চীফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার।
উদ্বোধনী অনুষ্ঠানে অশোক কুমার বলেন, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষিত যুবসমাজ ও ছাত্রছাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ডাক বিভাগের এই আধুনিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নেক্সট জেন উদ্যোগের মূল লক্ষ্য হল ঐতিহ্যবাহী ডাকঘরগুলিকে তরুণ প্রজন্মের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, প্রাণবন্ত ও প্রযুক্তিনির্ভর পরিষেবা কেন্দ্রে পরিণত করা, পাশাপাশি ইন্ডিয়া পোস্টের আস্থা ও নির্ভরযোগ্যতা বজায় রাখা।
নবনির্মিত এই পোস্ট অফিসে আধুনিক নকশা, উন্নত গ্রাহক পরিষেবা ব্যবস্থা এবং ডিজিটাল ব্র্যান্ডিং যুক্ত করা হয়েছে, যা উদ্ভাবন, দক্ষতা ও জনসেবার উৎকর্ষতার প্রতিফলন। ছাত্রছাত্রী ও যুবসমাজকে আকৃষ্ট করতে এখানে চা, কফি এবং ইন্টারনেট পরিষেবার ব্যবস্থাও রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, রেজিস্ট্রার সেলিমবক্স মণ্ডল সহ ডাক বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা। এই উদ্যোগের ফলে বিশ্ববিদ্যালয় চত্বরে ডাক পরিষেবা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।


![]()

More Stories
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফর, ৮২০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা
দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনের সময়সূচিতে পরিবর্তন, বিকেলে এক ঘণ্টা দেরিতে খুলবে মন্দির
আগামী ৩-৪ দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা