সোমালিয়া ওয়েব নিউজঃ নির্বাচন সংক্রান্ত একাধিক নির্দেশ অমান্যের অভিযোগে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী-কে জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করল ভারতের নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, শুক্রবার বিকেল তিনটার মধ্যে তাঁকে দিল্লিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে। প্রশাসনিক সূত্রে খবর, নির্দেশ পাওয়ার পরই মুখ্য সচিব দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন।
জানা গিয়েছে, বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকায় ‘ভূতুড়ে ভোটার’ অন্তর্ভুক্তির অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে কমিশন বারুইপুর পূর্ব ও ময়না কেন্দ্রের ইআরও এবং এইআরও-কে সাসপেন্ড করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়েরের নির্দেশ দেয়।
তবে অভিযোগ, রাজ্য সরকার ওই আধিকারিকদের সাসপেন্ড করলেও এখনও পর্যন্ত এফআইআর দায়ের করা হয়নি। পাশাপাশি নির্বাচন কমিশনের সঙ্গে পূর্ব আলোচনা ছাড়াই কয়েকজন আধিকারিকের বদলি সহ একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি কমিশনের।
এই প্রেক্ষিতেই কমিশন বিষয়গুলির ব্যাখ্যা চেয়ে মুখ্যসচিবকে সরাসরি ডেকে পাঠিয়েছে বলে সূত্রের খবর। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও কমিশনের নির্দেশ কার্যকর করা নিয়ে কেন্দ্র-রাজ্যের প্রশাসনিক সমন্বয় কতটা বজায় থাকছে, তা নিয়েই এখন নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ