সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার শুনানি পর্ব আজ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, রাজ্যের সর্বত্রই ভোটারদের শুনানি কার্যত সম্পন্ন হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই প্রক্রিয়া নির্বিঘ্নে শেষ হয়েছে।
নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুনানিতে ডাক পাওয়া মোট এক কোটি ৫২ লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যেই এক কোটি ২৩ লক্ষ ভোটারের নথিপত্র যাচাই করা হয়েছে। পাশাপাশি প্রায় ৯৭ শতাংশ তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার কাজও সম্পূর্ণ হয়েছে।
পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ উদ্যোগে জেলা প্রশাসন ও নির্বাচনকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। প্রতিটি ব্লক ও শহরাঞ্চলে শুনানির জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল, যাতে ভোটাররা সহজে নথিপত্র জমা দিতে পারেন।
নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মতে, এই শুনানি ও যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পথ আরও সুগম হল। আগামী পর্যায়ে অবশিষ্ট তথ্য যাচাই ও আপডেটের কাজ শেষ করে নির্ধারিত সময়েই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

![]()

More Stories
নির্বাচন কমিশনের তলব মুখ্যসচিব—নির্দেশ অমান্যের অভিযোগে আজই দিল্লিতে হাজিরার নির্দেশ
সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনী, ২৮ ফেব্রুয়ারি প্রকাশ চূড়ান্ত তালিকা
রাজ্য বাজেটে আশা কর্মীদের ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি ১৮০ দিন, মৃত্যুকালীন সহায়তা ৫ লক্ষ