সোমালিয়া ওয়েব নিউজঃ সিপিআই(এম) এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি দলের রাজ্য কমিটির সদস্য প্রতীক উর রহমানকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার প্রকাশিত এক প্রেস বিবৃতিতে জানানো হয়, গুরুতর পার্টি-বিরোধী কার্যকলাপ এবং শত্রু শিবিরে যোগদানের অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ১৯ নম্বর ধারার ১৩ উপধারা অনুযায়ী তাঁকে অবিলম্বে বহিষ্কার করা হয়েছে।
তবে একই দিনে রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরি হয়। All India Trinamool Congress সূত্রে জানানো হয়েছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর উপস্থিতিতে প্রতীক উর রহমান তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলীয় শিবিরে তাঁকে স্বাগত জানানো হয়।
তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, প্রতীক উর রহমান দীর্ঘদিন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পূর্বে সিপিআই(এম)-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলেও জানা গেছে।
দলীয় নেতৃত্বের বক্তব্য, বিধানসভা ভোটের টিকিটের লোভে নয়, সংগঠনের কাজে নিজেকে নিয়োজিত করে বাংলার মানুষের সেবায় কাজ করতেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল নেতৃত্বের দাবি, পুরনো দলে ‘স্তাবকতা’ না করায় তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হচ্ছে। ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।


![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ