সোমালিয়া ওয়েব নিউজ; বিশ্বব্যাপী খাদ্য সুরক্ষা জোরদার করতে ভারতের বড় উদ্যোগ। ভারতীয় খাদ্য নিগম (FCI) এবং বিশ্ব খাদ্য কার্যক্রম (WFP)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষরিত হয়েছে।কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবিতরণ মন্ত্রকের সচিব সঞ্জীব চোপড়া জানান, এই চুক্তির আওতায় ভারতের খাদ্য নিগম বিশ্ব খাদ্য কার্যক্রমকে দু’লক্ষ মেট্রিক টন চাল সরবরাহ করবে। বিশ্বজুড়ে খাদ্য সুরক্ষা নিশ্চিত করা এবং অপুষ্টির বিরুদ্ধে লড়াই জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।সরকারি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক পরিসরে খাদ্য সহায়তা বাড়ানো এবং দুর্বল ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে খাদ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ‘কেউ যেন ক্ষুধার্ত না থাকে’— এই অঙ্গীকার থেকেই ভারত এই মউ স্বাক্ষর করেছে বলে জানানো হয়েছে।বিশেষজ্ঞদের মতে, ভারতের খাদ্য মজুত ব্যবস্থাপনা এবং বিশ্ব খাদ্য কার্যক্রমের আন্তর্জাতিক নেটওয়ার্ক একত্রে কাজ করলে বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় কার্যকর সহায়তা মিলবে এবং মানবিক সহায়তা কার্যক্রম আরও শক্তিশালী হবে।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী