সোমালিয়া ওয়েব নিউজ; রাজ্যে SIR এনিউমারেশন প্রক্রিয়ায় ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে Election Commission of India, বর্তমানে রাজ্যজুড়ে ভোটারদের দেওয়া তথ্যের পুনর্যাচাই বা ‘সুপার-চেকিং’ চলছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে। সূত্রের দাবি, যাচাইপর্বে দেখা যাচ্ছে বহু ভোটার নিজেদের নাম এমন ব্যক্তিদের সঙ্গে লিঙ্ক করেছেন, যাঁদের সঙ্গে বাস্তবে কোনও সম্পর্ক নেই। বিষয়টি নজরে আসতেই নির্বাচন দফতর কড়া অবস্থান নিয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কোনও ভোটার ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৩১ নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। ওই ধারায় এক বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে এই এনিউমারেশন তথ্যের পুনর্যাচাই প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যেই এই সংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ভোটার তালিকাকে নির্ভুল ও স্বচ্ছ রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের দাবি।
![]()

More Stories
রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩৮% ডিএ-ডিআর মঞ্জুর, অর্থ দফতরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি
ডুয়ার্সে ফাইলেরিয়া নির্মূলে শুরু ‘মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ কর্মসূচি
ভিবিজি রামজি প্রকল্পে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী