September 19, 2026

ভারতীয় নৌসেনায় যুক্ত হল কম জলে চলার উপযোগী ডুবোজাহাজ-বিধ্বংসী জলযান

সোমালিয়া ওয়েব নিউজঃ নৌবাহিনীর শক্তি আরও বৃদ্ধি পেল। আজ আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হল কম জলে চলাচলের উপযোগী ডুবোজাহাজ-বিধ্বংসী যুদ্ধজাহাজ INS Arnala। চেন্নাই বন্দরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌসেনা প্রধান দীনেশ কুমার ত্রিপাঠী। নৌসেনা সূত্রে জানা গেছে, উপকূলীয় ও অগভীর জলে শত্রু ডুবোজাহাজ শনাক্ত ও ধ্বংস করার লক্ষ্যে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত হয়েছে এই জলযান। উন্নত সোনার ব্যবস্থা, আধুনিক অস্ত্রসজ্জা এবং দ্রুত গতিশীলতার কারণে এটি উপকূল নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডমিরাল ত্রিপাঠী বলেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘অঞ্জদীপ’-এর অন্তর্ভুক্তি ভারতীয় নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।প্রতিরক্ষা মহলের মতে, এই নতুন সংযোজন দেশের উপকূলরেখা রক্ষা, সামুদ্রিক নজরদারি এবং সাবমেরিন বিরোধী অভিযানে কার্যকর ভূমিকা নেবে। ভারতীয় নৌসেনার আধুনিকীকরণ কর্মসূচির অংশ হিসেবেই এই যুদ্ধজাহাজকে বহরে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

Loading