আজ একসঙ্গে দেখা যাবে ছয় গ্রহ
সোমালিয়া ওয়েব নিউজঃ আজ এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে আকাশপ্রেমীরা। অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ পরমার্থ ঘোষ(ভূগোল) এবং বিশিষ্ট পদার্থবিদ্যার অধ্যাপক সুবল চন্দ্র ধবল, যিনি SCD নামেই পরিচিত, জানিয়েছেন— আকাশে দেখা মিলবে গ্রহদের এক অনন্য ‘কুচকাওয়াজ’-এর। ওনারা আমাদের জানান জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী, সৌরজগতের ছয়টি গ্রহ—বুধ, শুক্র, বৃহস্পতি , শনি ,ইউরেনাস ও নেপচুনকে একই সময়ে আকাশের কাছাকাছি অংশে অবস্থান করবে। সূর্যাস্তের কিছুক্ষণ পর পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম আকাশে তাকালেই খালি চোখে দেখা যেতে পারে বুধ, শুক্র, বৃহস্পতি ও শনি গ্রহকে। তবে অপেক্ষাকৃত দূরবর্তী ও কম উজ্জ্বল ইউরেনাস ও নেপচুনকে দেখতে প্রয়োজন হবে বাইনোকুলার বা টেলিস্কোপের। বিশেষজ্ঞদের মতে, আলো দূষণ কম এমন খোলা জায়গা থেকে আকাশ পর্যবেক্ষণ করলে এই বিরল দৃশ্য উপভোগের সম্ভাবনা আরও বাড়বে। এমন মহাজাগতিক সমাবেশ খুব ঘনঘন ঘটে না— তাই স্বাভাবিকভাবেই উৎসাহ তুঙ্গে জ্যোতির্বিজ্ঞান মহলে এবং সাধারণ মানুষের মধ্যেও।
প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট হল এমন একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, যখন সৌরজগতের একাধিক গ্রহ আকাশে কাছাকাছি অবস্থানে দেখা যায়। পৃথিবী থেকে দেখলে মনে হয় তারা যেন এক সরলরেখায় বা একই অঞ্চলে অবস্থান করছে। গ্রহগুলি সূর্যের চারদিকে নিজ নিজ কক্ষপথে ঘোরে। কখনও কখনও তাদের অবস্থান এমনভাবে হয় যে পৃথিবী থেকে তাকালে তারা আকাশের একই দিকে বা একই রেখার আশেপাশে দেখা যায়। তবে বাস্তবে তারা মহাশূন্যে অনেক দূরে দূরে অবস্থান করে। দুটি বা তিনটি গ্রহ একসঙ্গে দেখা যাওয়া তুলনামূলকভাবে সাধারণ ঘটনা। কিন্তু চার, পাঁচ বা ছয়টি গ্রহ একই সময়ে দৃশ্যমান হওয়া তুলনামূলকভাবে বিরল এবং আকাশপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয়।
কীভাবে দেখা যাবে ?
- সূর্যাস্তের পরে বা সূর্যোদয়ের আগে আকাশে নজর রাখতে হয়।
- উজ্জ্বল গ্রহ যেমন শুক্র, বৃহস্পতি ও শনি অনেক সময় খালি চোখেই দেখা যায়।
- অপেক্ষাকৃত দূরের গ্রহ যেমন ইউরেনাস ও নেপচুন দেখতে দূরবীন বা টেলিস্কোপ প্রয়োজন হয়।
এটি সম্পূর্ণ প্রাকৃতিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এর সঙ্গে পৃথিবীর কোনো অশুভ প্রভাব বা দুর্যোগের বৈজ্ঞানিক সম্পর্ক নেই।


![]()

More Stories
ওজনে কারচুপি সতর্ক থাকুন! সোনার দোকান,সবজি বাজার থেকে হাসপাতাল—ভেরিফিকেশন না দেখলে ঠকতে পারেন
পাঞ্জাবে ‘অপারেশন প্রহার’-এর দ্বিতীয় দফা শুরু, গ্যাংস্টার দমনে ৭২ ঘণ্টার অভিযান
বস্তারে বড় ধাক্কা মাওবাদীদের, বিজাপুর–সুকমায় একদিনে আত্মসমর্পণ ৫১ জনের