সোমালিয়া ওয়েব নিউজঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নজরদারিতে আরও কড়াকড়ি আনল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, এবার রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রের পাশাপাশি সামাজিক মাধ্যমেও রাজনৈতিক বিজ্ঞাপনের উপর কঠোর নজর রাখা হবে। নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও রাজনৈতিক দল, প্রার্থী বা সংগঠন Media Certification and Monitoring Committee-এর আগাম অনুমোদন ছাড়া সামাজিক মাধ্যমে কোনও রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করতে পারবে না।কমিশন সূত্রে জানা গিয়েছে, টেলিভিশন, রেডিও, ই-পেপার, পাবলিক ডিসপ্লে, বাল্ক এসএমএস বা ভয়েস মেসেজের ক্ষেত্রে যেমন আগে থেকেই এই নিয়ম কার্যকর ছিল, এবার সেই একই বিধি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে অনিয়ন্ত্রিত ও বিভ্রান্তিকর প্রচার রুখে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখাই মূল লক্ষ্য বলে মনে করছে নির্বাচন কমিশন।


![]()

More Stories
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফর, ৮২০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা
দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনের সময়সূচিতে পরিবর্তন, বিকেলে এক ঘণ্টা দেরিতে খুলবে মন্দির
আগামী ৩-৪ দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা