গড়চিরোলিতে বড় সাফল্য, ১১ নকশালের আত্মসমর্পণ—৬৮ লক্ষ টাকার পুরস্কারমূল্য ছিল মাথায়

সোমালিয়া ওয়েঊ নিউজঃ মহারাষ্ট্রের গড়চিরোলিতে জেলায় নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য হিসেবে একযোগে ১১ জন নকশালের আত্মসমর্পণের ঘটনা সামনে এসেছে। গতকাল এই নকশালরা সিআরপিএফ ও রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণ করে বলে জানা গিয়েছে। আত্মসমর্পণকারী নকশালদের মধ্যে বিভাগীয় কমিটির সদস্য, এলাকা কমিটির সম্পাদক, কমান্ডার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারীরা রয়েছে, যা সংগঠনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।প্রশাসন সূত্রে খবর, এই ১১ জন নকশালের মাথার ওপর সম্মিলিতভাবে প্রায় ৬৮ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা ছিল। দীর্ঘদিন ধরে এরা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল এবং নিরাপত্তা বাহিনীর কাছে ওয়ান্টেড তালিকায় ছিল। নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযান, বাড়তি নজরদারি এবং পুনর্বাসন নীতির ফলেই তারা মূলস্রোতে ফিরতে আগ্রহী হয়েছে বলে মনে করছে প্রশাসন।এই আত্মসমর্পণের ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছে প্রশাসন ও নিরাপত্তা মহল। তাঁদের মতে, এর ফলে এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে সহায়তা করবে এবং অন্য নকশালদেরও অস্ত্র ছেড়ে মূলধারায় ফিরে আসতে উৎসাহিত করবে।

Loading