ফুরফুরা পঞ্চায়েতে জট কাটল, ৫ বিজয়ীকে শংসাপত্র দেওয়ার নির্দেশ হাইকোর্টের

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে জটিলতা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের পাঁচজন বিজয়ী প্রার্থীকে অবিলম্বে জয়ের শংসাপত্র প্রদান করার নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।জানা গিয়েছে, ২০২৩ সালের ৮ জুলাই অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়া সত্ত্বেও এই পাঁচজন প্রার্থীকে শংসাপত্র দেওয়া হয়নি, ফলে তাঁরা পঞ্চায়েত সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারছিলেন না। এদের মধ্যে দুইজন সিপিআইএম এবং তিনজন আইএসএফের সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতায় আটকে থাকার পর শেষমেশ তাঁরা আদালতের দ্বারস্থ হন। মামলার শুনানির পর আদালত স্পষ্ট নির্দেশ দেয় যে, বিজয়ী প্রার্থীদের শংসাপত্র প্রদান করতে হবে এবং তাঁদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। এই রায়কে গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Loading