September 19, 2026

সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে: ভারতের কড়া বার্তা পাকিস্তানকে

সোমালিয়া ওয়েব নিউজঃ সন্ত্রাসবাদে মদত বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি রুপায়ন কার্যকর করা হবে না—এমনই কড়া বার্তা পুনরায় দিল ভারত। আসন্ন World Water Day উপলক্ষে রাষ্ট্রসংঘের এক অনুষ্ঠানে ভারতের স্থায়ী প্রতিনিধি P Harish স্পষ্টভাবে জানান, মানব জীবনের মর্যাদা দেওয়ার পরই পাকিস্তান এই চুক্তি নিয়ে আলোচনার দাবি করতে পারে।তিনি আরও উল্লেখ করেন, ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর জল ভাগাভাগি নিয়ে এই চুক্তি স্বাক্ষরিত হলেও, পরবর্তী সময়ে পাকিস্তান যুদ্ধ ও সন্ত্রাসবাদের মাধ্যমে সেই আস্থার সম্পর্ক ভেঙে দিয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে দ্বিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন নিয়ে ভারতের অবস্থান আরও কঠোর হয়েছে বলে কূটনৈতিক মহলের মত।আন্তর্জাতিক মঞ্চে ভারতের এই বার্তা স্পষ্ট করে দিয়েছে যে, সন্ত্রাসবাদ ও দ্বিপাক্ষিক সম্পর্ক একসঙ্গে চলতে পারে না। শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি না হলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তিগুলির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Loading